শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

শ্যামনগরে দূর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের পৃথক পৃথক স্থানে দূর্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

স্ব স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের ”দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের সঞ্চালনায় দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, ইউডিএমসি সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। উক্ত ওরিয়েন্টেশনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম আঃ রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি গাজী আল ইমরান, শিক্ষক সৌমিত্র জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ বাইন, বিধান জোয়ারদার, জিল্লুর রহমান, জিএম আঃ হাকিম সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারলে এলাকার ক্ষয়ক্ষতি কমে আসবে। তিনি আরো বলেন যে, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস করার জন্য এনজিও ও সরকারি দপ্তর কে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকলকে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে পৃথক পৃথক স্থানে ওরিয়েন্টেশনটি পরিচালনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!