বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামসহ দুই জেলে আটক

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ দুই জলকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার ভোর রাত ২টার দিকে গহিন সুন্দরবনের আদারমানিক খালে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকা।

আটক দুই জেলে হলেন, খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শুক্রবার ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গহিন সুন্দরবনের আদারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও দুটি নৌকাসহ উক্ত দুই জেলেকে তারা আটক করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রঞ্জর সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!