শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জনের মৃত্যু

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, মহিষডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র রাজমিস্ত্রীর সহকারী মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।

স্থানীয়রা জানান, মিলন সরকার মহিষাডাঙ্গা গ্রামের আশুতোষ বিশ্বাসের ভাই নিমাই বিশ্বাসের বাড়িতে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের কাজ করেন। আজ বুধবার বিকালে মিলন সরকার মুখ বন্ধ থাকা ওই সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাস খুঁটি খুলছিলেন। এমন সময় তার চেঁচামেচিতে আশুতোষ বিশ্বাস ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকির ভেতরে নামেন। সেখানে ঢুকার পর তিনিও চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের দুই জনকে উদ্ধার করেন। পর ফায়ার সার্ভিসর একটি টিম এসে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের পর দীর্ঘদিন ওই ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভিতরে অক্সিজন প্রবেশ করতে না পারার কারনে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!