শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টায় খলিলনগর ইউনিয়নের ৬১নং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিসাবে তুলে দিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্য বলেন, তোমরা যারা এ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে গাছ উপহার পেলে তারা এই গাছ বাড়িতে রোপন করবে আর নিয়মিত পরিচর্যা করবে। গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকরা ভূমিকা রাখতে পারেন। ক্লাসে বিষয় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বৃক্ষ রোপন ও পরিচর্যায় কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আপনারা উদ্যোগী হলে ভালো কিছু সম্ভব। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা রানী দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মিত্র। এসময় আমরা বন্ধু তালা টিমের সদস্য প্রান্ত, সুমন, রাজা, লিমা, অর্ক, শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ সরদার বলে, আমরা বন্ধু থেকে বৃক্ষ উপহার পেয়ে খুব খুশি হয়েছে। ধন্যবাদ আমরা বন্ধুকে।

আমরা বন্ধু তালা টিমের সদস্য সুরভি সাদিয়া লিমা বলেন, শিশুদের বৃক্ষ রোপন ও পরিচর্যায় উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এটা চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!