শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে উপকারভোগিদের যৌথ সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

উক্ত প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের সাথে উপকারভোগিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।

এ সময় উত্তরণের প্রকল্প কর্মকর্তা লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক, টেকনিক্যাল অফিসার-ওয়াশ মোঃ আব্দুল করিম এবং কমিউিনিটি ফ্যাসিলিটেটর মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় নির্বাচিত ৫০ জন উপকারভোগী উক্ত সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় কলোনি এলাকার জনগোষ্ঠী স্বল্প স্থানে কিভাবে ছোট পরিসরে সম্ভাব্য কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারে এবং প্রকল্পের উপকারভোগীগণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেবা গ্রহণ করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!