শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

তালায় পানের বরজে আগুন, ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরার বাদামতলা নামক স্থানে পানের বরজ আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে কুমিরা গ্রামের নেহাল মোড়লের ছেলে আয়েজ উদ্দীন মোড়লের বরজে এ আগুন লাগে।

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে কুমিরার বাদামতলা নামক স্থানে আয়েজ উদ্দীন মোড়লের ২ বিঘা পানের বরজে হঠাৎ আগুন দেখতে পেয়ে লোকজন ছুটাছুটি করতে থাকে। আগুন দেখতে পেয়ে লোকজন পানের বরজে মালিককে খবর দেয়। কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অনেকাংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়। পানের বরজের মালিক অন্যের জমি হারি করে নিয়ে তিনি চাষাবাদ করেছেন।

ক্ষতিগ্রস্ত বরজের মালিক আয়েজ উদ্দীন জানান, হয়তো কেউ বিড়ি-সিগারেট খেয়ে আগুন ফেলতে পারে। তিনি বলেন, ‘আমার সাথে কারোর তেমন কোন বিরোধ নেই। তাহলে কে আমার এ ক্ষতি করবে।’

কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হেেয়ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয়ে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!