বিএনপি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

বিএনপি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। চিকিৎসা গ্রহণ শেষে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার হোসেন এবং জেষ্ঠ্যপুত্র খন্দকার মাহবুব হোসেন তুষার।

এর আগে উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ৫ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের একই হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। এবার ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।