সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় বিশ্ব পাইলস দিবস পালিত

দেশ টাইমস-
দেশ টাইমস- সাতক্ষীরা সদর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

‘পাইলস সম্পর্কে সচেতন হোন, নিরাপদ ও আধুনিক চিকিৎসা নিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিশ্ব পাইলস দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে পাইলস এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে ঝাউডাঙ্গা বাজারে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলস এন্ড মাল্টিকেয়ার হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা পাইলস এন্ড মাল্টিকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সুজিত রায়।

আলোচনা সভায় পাইলস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ও আধুনিক চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রউফ, ডা. আশরাফুল আলম, ডা. মেরি বণিকসহ হাসপাতালের সকল সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পাইলসসহ মলদ্বার ও কোলোরেক্টাল রোগ নিয়ে অনেকের মধ্যে সংকোচ ও ভুল ধারণা রয়েছে। ফলে অনেকে সময়মতো চিকিৎসা গ্রহণ করেন না। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে রোগ সম্পর্কে সঠিক ধারণা তৈরি এবং নিরাপদ চিকিৎসাসেবা গ্রহণে উদ্বুদ্ধ করাই তাঁদের মূল লক্ষ্য।