ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের পাঠদানে পুরুষ শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির নারী শিক্ষার্থীরা গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে পুরুষ অধ্যাপকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে তালেবান শাসিত আফগানিস্তানের নারী-পুরুষের বিভাজনমূলক নীতির সঙ্গে তুলনা করেছেন দেশটির মানবাধিকারকর্মীরা। নারী শিক্ষার্থীদের ক্লাস নেয়া থেকে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে তারা এসব শিক্ষকের পাঠদান পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। তার মতে, নারী শিক্ষার্থীদের এমনভাবে বিবেচনা করা হচ্ছে, যেন তারা অপ্রাপ্তবয়স্ক এবং নিজেদের শিক্ষাজীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো অধিকার তাদের নেই। একই সঙ্গে আবায়া পরা নারী শিক্ষার্থীদের প্রশংসা করার প্রবণতাও দেখা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও পুরুষ শিক্ষার্থীদের অবাধ মেলামেশা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেই এমন অনুরোধ জানানো হয়েছিল। তবে সাধারণ শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক আছেন জেনে তারা ভর্তি হয়েছেন এবং তাদের পরিবারও বর্তমান প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিকে তোয়াক্কা না করে উপহাস করছে। ২২ বছর বয়সী শিক্ষার্থী হুদা জানান, প্রতিবাদ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাদের পথ অবরুদ্ধ করেন। হুদার অভিযোগ, প্রেসিডেন্টের নির্দেশে দেহরক্ষীরা শিক্ষার্থীদের নিয়ে হাসাহাসি করেন এবং গোপনে ছবি তোলেন। শিক্ষার্থীদের দাবি, পুরুষ চিকিৎসকরা যদি উভয় লিঙ্গের রোগীর চিকিৎসা করতে পারেন, তবে পুরুষ শিক্ষকরা কেন পড়াতে পারবেন না? প্রেসিডেন্ট এ সময় কঠোর মনোভাব দেখিয়ে বলেন, তোমরা দেয়ালে মাথা ঠুকলেও এই শিক্ষকদের ফিরিয়ে আনা হবে না। হুদার দাবি, শিক্ষার্থীদের ভয় দেখানো এবং পরবর্তী সময়ে শাস্তি দেয়ার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছিল।
নিষেধাজ্ঞার কবলে পড়া শিক্ষকদের তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থীর স্নাতক পর্যায়ের গবেষণা ও সমাপনী প্রকল্পের কাজ চলছিল। হঠাৎ শিক্ষক পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, তাদের শিক্ষকরাও শিক্ষার্থীদের মেধা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাফ জানিয়ে দিয়েছে যে, এই পরিবর্তন না মানলে তারা চাইলে পড়াশোনা ছেড়ে দিতে পারেন। এমনকি হঠাৎ করে শিক্ষকদের সরিয়ে দেয়ায় তাদের পড়াশোনা ও গবেষণায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনায় বসতে রাজি হয়নি কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের মেধা, দুর্বলতা ও কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ গবেষক বালসাম মুস্তাফা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একে ইরাকে নারীর অধিকার সংকোচনের একটি উদ্বেগের চিত্র হিসেবে দেখছেন। আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান এই বিধিনিষেধকে সামাজিক বিপর্যয় আখ্যা দিয়ে বলেন, নারীদের মেধা ও সক্ষমতাকে দমনের মাধ্যমে সমাজকে তালেবানি আদলে গড়ে তোলার চেষ্টা চলছে। এটি ইরাকের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিরও পরিপন্থী বলে মনে করেন তিনি। দেশটিতে নারীদের পোশাক ও শালীনতা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।










