জীবনযাপন

দুদিন পর সাতক্ষীরা গোপালগঞ্জ রুটে বাস চলাচল শুরু

দেশ টাইমস-
দেশ টাইমস- জীবনযাপন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
গেল কয়েক দিনের গোপালগঞ্জের রাজনৈতিক  সহিংসতা ও সড়ক অবরোধের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দুই দিন পর শুক্রবার (২০ নভেম্বর)  সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে গত বুধবার বিকাল  থেকে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় । শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়কে আবারও বাস চলাচল শুরু হয়। তবে রাজবাড়ি জেলার দৌলদিয়া ঘাটে  ফেরিপারাপার  হয়ে হানিফ এন্টার প্রাইজ , এসপি গোল্ডেন লাইন,সাতক্ষীর লাইন, মাস্টার  ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টার প্রাইজ, এইচ আর পরিবহন সহ ১০থেকে ১৫ টি কোম্পানির গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেছুর রহমান  জানান, দুদিন সাতক্ষীরা গোপালগজ্ঞ রুটে  গাড়ি চলাচল বন্ধ ছিল । পরিস্তিতি স্বাভাবিকের কারণে আজ থেকে ওই রুটে বাস চলাচল করছে ।
টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যান মনিরুল ইসলাম বলেন,  বুধবার রাত থেকে সাতক্ষীরা থেকে  ঢাকাগামী পরিবহন চলাচল  বন্ধ ছিল । আজ  শুক্রবার সকাল থেকে গোপালগজ্ঞের রুট দিয়ে তাদের গাড়ি আগের নিয়মে চলছে ।
ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান জাহাঙ্গীর হোসেন  বলেন, শুক্রবার সকাল থেকে তাদের গাড়ি স্বাভাবিক নিয়মে চলছে ।তবে টিপের সংখ্যা কমেছে ।
সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার এ্যাসিয়াশানের সভাপতি সরদার মুকুল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন,  এসপি গোল্ডেন  লাইন,এইচ আর পরিবহন সহ ১৫টি কোম্পানির গাড়ি সাতক্ষীরা থেকে ফরিদপুর জেলার  ভাঙ্গা হয়ে পদ্মাসেতু পারাপারে চলাচলা করছে। তবে গোপালগজ্ঞের পরিস্তিতি স্বাভাবিক দেখা গেলে এখন শঙ্কা কাটেনি পরিবহন মালিকদের মধ্যে। এ অবস্তায় অনেকে রিস্ক নিয়ে গোপালগজ্ঞ রুটে চলাচল করছে। রাতের পরিস্তিতি দেখে শনিবার সকাল থেকে আগের নিয়মে গাড়ি চলবে বলে জানান তিনি।