শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

নূর খান মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পুরস্কার পাওয়ায় স্বদেশ’র অভিনন্দন

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো: নূর খান মানবাধিকার রক্ষায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পাওয়ায় সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ’র পক্ষ থেকে সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত অভিনন্দন জানিয়ে বিৃবতি দিয়েছেন। বিশ্বের ১০টি দেশে মানবাধিকার নিয়ে কাজ করা ১০ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা ও একে এগিয়ে ওেয়ার ক্ষেত্রে সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়া; নিজ দেশের সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও তা সামনে আনা এবং তা প্রতিরোধে কাজ করা; পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া; শাসন ব্যবস্থা উন্নয়নে কাজ করা; জবাবদিহি নিশ্চিত করা এবং দায়মুক্তির সংস্কৃতির অবসানে কাজ করার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মো. নূর খান ছাড়াও যুক্তরাষ্ট্রের ‘গ্লোাবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন ব্রাজিলের এলাইজে ডি সুজা ফারিয়াস, কম্বোডিয়ার চিম সিথার, জর্জিয়ার নিনো লোমজারিয়া ও তাঁর দল, হন্ডুরাসের রোসা মেলানিয়া রেয়েস ভেলাকুয়েজ, ইরানের নাসরিন তৌদে, ইরাকের আইনজীবী বাশদার হাসান এবং তাঁর নেতৃত্বে কাজ করা কয়েকজন আইনজীবী, মৌরিতানিয়ার মোহামেদ এলি এল হের, চীনের ডিং জিয়াক্সি এবং টোগোর একু ডেভিড জোসেফ দোসেহ।

মো. নূর খানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিগত তিন দশক ধরে বাংলাদেশের সুপরিচিত দুটি মানবাধিকার সংস্থার নেতৃত্ব দিয়েছেন নূর খান। একই সঙ্গে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিবদ্ধ করা এবং জবাবদিহির সংস্কৃতি এগিয়ে নিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি।

বর্তমানে বাংলাদেশের বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নূর খান। তাঁর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার বলছে, তাঁর সময়োচিত পদক্ষেপ, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে কথা বলা এবং দেশের সুশীল সমাজের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এবং নির্দোষ অনেককে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!