নিজের কন্যাসন্তানের স্বপ্ন পূরণ, পড়াশোনা কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বাবা অত্যন্ত সচেতন ও আপসহীন। মেয়েকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া কিংবা তার স্বাধীনতার প্রতি বাবার অগাধ মনোযোগ আমাদের সমাজ ব্যবস্থায় বেশ প্রশংসিত। কিন্তু যখন বিষয়টি নিজের স্ত্রীর ক্ষেত্রে আসে, তখন অনেক পুরুষই যেন রক্ষণশীল হয়ে পড়েন। মেয়ের জন্য যে স্বাধীনতা তিনি সানন্দে মেনে নেন, স্ত্রীর ক্ষেত্রে সেই স্বাধীনতা বা স্বপ্নের পথে কেন জুড়ে দেওয়া হয় নানাবিধ শর্ত? বাবা হিসেবে ভালোবাসার কোনো কমতি না থাকলেও স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ববোধ ও সম্মানের জায়গায় কোথায় যেন এক গভীর শূন্যতা থেকে যাচ্ছে। কথায় কথায় জানলাম, তাঁর স্ত্রীর চাকরি করার খুব ইচ্ছা। কী সেই শর্ত, জানতে চাইলে বললেন, ‘তাহলে আমি চাকরি ছেড়ে দেব।’। বাসায় নির্ভরযোগ্য কোনো অভিভাবক নেই। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা মা বাড়িতে না থাকায় মেয়ের খাওয়াদাওয়ায় সমস্যা হলে কী হবে। এমন একজন আধুনিক মানুষের কাছ থেকে এই শর্ত আশা করিনি। নিজের পরিবারের এক আত্মীয়ের কথাই বলি। কথাবার্তা, চিন্তাচেতনায় দারুণ আধুনিক। বিষয়টি তখনো আমাকে ভাবিয়েছিল, এখনো ভাবায়।
এ ধরনের মানসিকতার একটি বাস্তব উদাহরণ পাওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নতুন বাবার লেখায়। খুব চেনা একজনের গল্প দিয়েই শুরু করি। এই তো মাসখানেক আগে একদিন খেতে বসে তাঁর সঙ্গে গল্প হচ্ছিল।
তিনি নিজের মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘আমার ওয়াইফ প্রায় তিন বছরে তার বাবার বাড়িতে আমাকে মোট তিন দিন নিতে পারে নাই অথচ এই মেয়ে তার তিন মাস বয়সেই তার নানুবাড়িতে আমাকে তিন সাতে মোট ২১ দিন নিয়ে গেছে। সংগত কারণেই তাঁর নাম প্রকাশ করছি না। মেয়ে দেশের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। পড়াশোনার পাশাপাশি নাচ–গানেও সুনাম কুড়িয়েছে।
আমার মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধ ছিল সব সময়, এই মেয়ে আমার মেসেঞ্জারের নোটিফিকেশন অন করিয়েছে। যেখানে ওর মায়ের মেসেজ কোনো দিন চেকই করতাম না, কালেভদ্রে হয়তো কল রিসিভ করতাম, সেখানে এই মেয়ের জন্য এখন ওর মাকে আমার প্রতিদিন মাল্টিপল টাইম কল করতে হয়।’
সন্তান জন্মের পর বাবার এই বাড়তি মনোযোগ ও দায়িত্বশীলতা যতটা ইতিবাচক, স্ত্রীর ক্ষেত্রে আগের অবহেলা ঠিক ততটাই হতাশাজনক।
প্রশ্ন উঠছে, স্ত্রীকে গুরুত্ব দেওয়ার জন্য কেন সন্তানের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে? কিছুটা আড়ষ্টতা নিয়েই পাল্টা প্রশ্ন করলাম, ‘কেউ যদি তোমার মেয়ের সঙ্গে এমনটা করে?’।
অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠের ইচ্ছা বা গান শেখার মতো সাধারণ শখ পূরণ করতেও স্ত্রীকে বাধা দেওয়া হয়।
অধিকাংশ সময় যুক্তি দেওয়া হয় যে, মায়ের অনুপস্থিতিতে মেয়ের যত্নে অবহেলা হতে পারে। এই ৫ কারণে দাম্পত্যে ‘পিলো টক’ জরুরি।
কিন্তু এই পুরুষরাই কি কখনো ভেবে দেখেন, তাঁদের মেয়ে যখন বড় হয়ে অন্য কারও স্ত্রী হবে, তখন সেই স্বামী যদি তাঁর স্বপ্নের পথে একই ধরনের শর্ত জুড়ে দেন, তবে বাবা হিসেবে তিনি তা মেনে নিতে পারবেন কি না?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সুলতানা মোস্তফা খানমের মতে, সমাজ ও পারিবারিক কাঠামোর প্রভাবে অনেক পুরুষের মধ্যে এক ধরনের অহংবোধ কাজ করে। তারা মনে করেন, স্ত্রীকে বেশি প্রাধান্য দিলে সংসারে নিজের গুরুত্ব কমে যাবে। ছোটবেলা থেকে নারীদের প্রতি অবহেলা দেখে বড় হওয়ার বিষয়টিও তাদের মানসিকতায় প্রভাব ফেলে। এছাড়া অনেকে স্ত্রীর ক্যারিয়ারে সাফল্য দেখে একধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন, এই ভেবে যে নারী স্বাধীন হলে তিনি হয়তো সংসারের প্রতি অমনোযোগী হয়ে পড়বেন।
আবার উল্টোদিকে কন্যাসন্তানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক তাড়নাও থাকে। অনেকে ভাবেন, মেয়ে কোনো ক্ষেত্রে সেরা হলে তার সাফল্যের সঙ্গে বাবার নামও যুক্ত হবে। তবে সব পুরুষের চিন্তাধারা এমন নয়। অনেক সচেতন বাবা আছেন, যারা স্ত্রী ও কন্যাসন্তান উভয়কেই সমান গুরুত্ব দেন। তারা চান, নারীরা অন্যের পরিচয়ের ছায়ায় না থেকে নিজের যোগ্যতা ও সামর্থ্যে এগিয়ে যাক।
পরিবার হচ্ছে একটি অভিন্ন সত্তা, যেখানে সন্তানকে ভালোবাসা এবং জীবনসঙ্গীকে সম্মান করা কোনোভাবেই পরস্পরবিরোধী বিষয় নয়। যাঁরা নিজের মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসেন, অথচ স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দিতে কার্পণ্য করেন, তাদের পুনরায় ভাবার সময় এসেছে। মনে রাখতে হবে, আপনার স্ত্রীও কারও না কারও আদরের মেয়ে। দিনশেষে একটি সুস্থ ও সুন্দর দাম্পত্যের জন্য সঙ্গীর স্বপ্নকে সম্মান করা এবং একে অপরকে গুরুত্ব দেওয়া অপরিহার্য।










