রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতি বিনিময় করেছেন বিদায়ী জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

রোববার (৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা পিএএ।

বিদায়ী জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) এর জীবন দর্শনে জেলার প্রশাসনিক দিকনির্দেশনা, দায়িত্ব বোধ, কর্মতৎপরতা, ন্যায় পরায়নতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিতে উন্নয়নের ধারাবাহিকতার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ মুহাম্মদ রুহুল আমিন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক এসএম হুয়ায়ুন কবির, বাপ্পী সাহা, এস এম নজরুল ইসলাম, মনোজ সাহা, এস এম মোস্তফা জামান, সঞ্জয় বিশ্বাস, বাদল সাহা, আজিজুর রহমান রনি, মাসুদ পারভেজ, সাংবাদিক কে এম সাইফুর রহমান প্রমুখ।

এসময়অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, সহকারী কমিশনার আরিফ হোসেন,
জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে তাকে বদলির আদেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রায় সাড়ে তিন বছর যাবত গোপালগঞ্জে জেলা প্রশাসক হিসেবে সরকারি দায়িত্ব পালনের সুবাদে বিশেষ করে করোনা মহামারীর সময় ব্যাপক ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হন। করোনা কালীন সময়ে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা সঠিকভাবে বন্টনের নিমিত্তে পারিবারিক কার্ড প্রবর্তন করেন। জমির পর্চা সহজে পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন ভবনের নিচ তলায় আধুনিক ও ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস চালু করেন। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি সহ ঘর প্রদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে তিনি যথাযথ ভূমিকা পালন করেন। ফলশ্রুতিতে তিনি ব্যক্তি পর্যায়ে ২০২১ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!