গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা ও কেশবপুর উপজেলার সীমান্তবর্তী মথুরা বিলের একটি মৎস্য ঘের থেকে আনসার গাজী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঘেরের বেঁড়িবাধের পাশে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা খায়রুল খাঁ জানান, সকালে লাশ ঘেরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পুলিশ এসে লাশ উদ্ধার করলে দেখা যায় লাশটি ওই ঘেরের কর্মচারী আনসার আলী চাচার। যিনি মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল বলে শুনেছিলাম। উনি ১৮ দিন পূর্বে এই ঘেরের দেখাশুনার জন্য এসেছিলেন।
ঘের মালিক এরশাদ আলী জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের বাসিন্দা আনসার আলীকে ১৮ দিন পূর্বে স্থানীয় একটি বাজার থেকে ঘের পাহারার জন্য কেনা হয়েছিল। তিনি মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল। আমি ঘেরের বাসা থেকে তার মোবাইল খুঁজে পেয়ে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম। আজ সকালে তার লাশ পাওয়ার খবর পেয়েছি।
যশোরের সিআইডি ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, খবরপেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি ঘেরে কাজ করার কোন একসময় পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরন করেছে।
কেশবপুর থানার এসআই মেজবাহ রহমান জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। থানায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে লাশটি মর্গে পাঠানো হবে নাকি পরিবারের কাছে দেওয়া হবে।










