রাজনীতি

হাসপাতালে বিএনপি নেতা ডাবলুকে দেখতে গেলেন জামায়াত নেতা আজিজুর রহমান

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে দেখতে গেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
গত ১৫ নভেম্বর (রোববার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবু জাহিদ ডাবলুকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার দাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) মাওলানা আজিজুর রহমান হাসপাতালে গিয়ে আবু জাহিদ ডাবলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে মাওলানা আজিজুর রহমান বলেন, মহান আল্লাহ যেন আবু জাহিদ ডাবলুকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে আবারও মানুষের মাঝে ফিরে এসে জনসেবায় আত্মনিয়োগ করার তৌফিক দেন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার সামর্থ্য দানের জন্যও তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় হয় এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় আবু জাহিদ ডাবলুর পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও অসুস্থ নেতার খোঁজ নিতে হাসপাতালে যাওয়ার এ ঘটনায় পারস্পরিক সৌজন্য ও মানবিক সম্পর্কের একটি দৃষ্টান্ত উঠে এসেছে।