মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

গোপালগঞ্জে বাসস্থান ও আয়রোজগারের প্রতিষ্ঠান ঠিক রেখে পাঁচুরিয়া খালের সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাঁচুরিয়া খালের সংযোগ স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।

আজ শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী। বঙ্গবন্ধু সড়কের পাঁচুরিয়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মতিউর রহমান মতি বলেন, বারবার খালের নক্সা পরিবর্তন করে ব্যবসায়ীদের একের পর এক হয়রানি করা হচ্ছে, এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পাঁচুরিয়া খালের সংযোগ সঠিক নিয়মে পুনঃ স্থাপিত হোক সেটা আমরাও চাই কিন্তু কাউকে পথে বসিয়ে নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের সকলের দাবি ব্যবসায়ী ও বসতবাড়ী বাঁচিয়ে রেখে পাঁচুরিয়া খালটি অবমুক্ত করা হোক।

এসময় ব্যবসায়ী লিপটন শেখ, তাপস সরোয়ার, সবুর খান, ওছিকুর রহমান, মোর্শেদ সিকদার, সিঙ্গার শো-রুমের ব্যবস্থাপক বলরাম পোদ্দার সহ প্রায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!