শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ থানার ওসি’র এক বছর পূর্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের কালিগঞ্জ থানায় যোগদানের এক বছর পূর্তি ও আইন-শৃংখলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২০)বেলা ১১ টায় কালিগঞ্জ থানার আয়োজনে থানা চত্বরের গোল ঘরে থানার অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। বক্তব্যে তিনি বলেন সাংবাদিক জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সার্বিক সহযোগিতায় থানা পুলিশ আইন শৃংখলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী তিন দিনের মধ্যে থানার বিট অফিসারগন তাদের স্ব স্ব দায়িত্ব (বীট) এলাকায় কেরাম বোর্ড খেলা, জুয়া খেলা, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি, রাহাজানী সহ সর্বপ্রকার অপরাধ নির্মূলে দায়িত্ব পালন করবে।

প্রতিটি বিট এলাকায় দায়িত্বরত পুলিশ অফিসারদের গভীর রাত পর্যন্ত এলাকায় থেকে দায়িত্ব পালন করতে হবে। এলাকার গন্যমান্য ব্যক্তি, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গুরুত্বপুর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহ করে অপরাধ নির্মূলে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন আইন শৃংখলা শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে সকল অফিসারদের সার্বিক সহযোগিতা করা হবে। এ সময় সাংবাদিকবৃন্দ থানা অফিসার ইনচার্জ এর থানায় যোগদানের একবছর পূর্তি উপলক্ষে ও থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের কোষাধক্ষ্য কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য জি এম শামসুর রহমান, আশেক মেহেদী, রিপোটার্স ক্লাবের মিজানুর রহমান, সদস্য আফজাল হোসেন প্রমুখ। থানা অফিসারদের মধ্যে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান (জিয়া), এস আই জিয়ারত আলী, এস আই আজিম, এসআই তরুণ কুমার অধিকারী, এসআই অপর্ণা বিশ্বাস এ এস আই তারেক, এএসআই ফেরদৌস, এস আই গোবিন্দ কুমার আকর্ষণ প্রমূখ।

কালিগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নের বিট অফিসাররা এখন থেকে কেরাম বোর্ড খেলা, জুয়া খেলা বন্ধ সহ চুরি ছিনতাই ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ নির্মূলে কাজ করবেন। কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন গত এক বছরে কালিগঞ্জ থানার অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃংখলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশেষ করে কালিগঞ্জ থানার প্রাচীর নির্মাণ ও সংস্কার বাউন্ডারির মধ্যে ঢালাই রাস্তা নির্মাণ, গাড়ি রাখার গ্যারেজ নির্মাণ, রান্নাঘর ও গেস্ট হাউস নির্মাণসহ থানার ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করেছেন। থানার পুকুরে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছেন মোঃ দেলোয়ার হুসেন। তিনি বলেন কালিগঞ্জ থানার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রতি মাসের ১১ তারিখে মতবিনিময় সভা অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!