শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত সর্বদক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ-এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

আসন্ন কপ সম্মেলন ২০২৭ কে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য নাহিম রাজ্জাক এমপি, ব্যারিষ্টার সেলিম আলতাপ জজ এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ। মতবিনিময় সভায় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলা, সিডোর আম্ফান, নার্গিসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করে আসছে সাতক্ষীরার মানুষ। সেই সাথে সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও উপকূল এলাকায় লবণাক্ততা। অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষের জন্য জলবায়ু ফান্ড ও সহযোগিতার আহবান জানান এমপি রবি।”

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুকি মোকাবেলায় কি কি উদ্যোগ নেওয়া যায় সেবিষয়ে ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মতবিনিময় সভায় এবং সেই সাথে আসন্ন কপ ২০২৭ সম্মেলন সফল করতে অর্থ সংগ্রহ ও বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় ব্রিটিশ হাইকমিশন ও ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!