যশোর সেনানীবাসের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে বিসিডিএস সাতক্ষীরা’র পক্ষে ঔষধ প্রদান
মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
৪৪১
বার পড়া হয়েছে
‘করোনা সতর্কতায় মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সেনানীবাসের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে বিসিডিএস সাতক্ষীরা’র পক্ষ থেকে বন্যাদূর্গত এলাকার গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা ক্যাম্পের জন্য ঔষধ প্রদান করে সহযোগিতা করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন কার্যালয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো. দ্বীন আলী তিন কাটুন ঔষধ বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ ডিভিশন ৮৮ ব্রিগ্রেড টু-ইষ্টবেঙ্গল রেজিমেন্ট’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আকতার হোসেন এর নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি মো. কওছার আলী, মো. হাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আবু হোসেন খোকন, আলহাজ¦ মো. মনিরুল ইসলাম পলাশ, শেখ রফিকুল ইসলাম মিন্টু, মো. সাইফুল ইসলাম, বিশ^জিৎ দাশ, মৃদুল কুমার প্রমুখ। এসময় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।