মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

সাতক্ষীরায় এক স্কুল ছাত্র অপহরণ: আটক ১

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র মেহেদী হাসান অপহরণের ঘটনায় পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নিখোঁজ স্কুল ছাত্রের মা মমতাজ খাতুনের দায়ের করা অপহরন মামলায় রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত পহেলা সেপ্টেম্বর সন্ধ্যার আগে স্কুল ছাত্র মেহেদীকে অপহরন করা হয়েছে মর্মে তার মা বাদী হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার বাবা আবু তালেবসহ ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ তুহিন (৩৩) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর দক্ষণিপাড়া গ্রামের আবু তালেবের ছেলে।

এদিকে, নিখোঁজ স্কুল ছাত্র মেহেদী হাসান ওই একই গ্রামের বাবলু হোসেনের ছেলে ও স্থানীয় ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুল ছাত্র মেহেদীর বাবা বাবলু একজন দিনমজুর। আর তার মা মমতাজ খাতুন বাড়ির পাশে একটি মুদি দোকান দোকানদারি করে সংসার চালান। দোকানদারির সুবাদে প্রতিবেশী মাদক ব্যবসায়ী তুহিনের সাথে গত এক সপ্তাহ আগে তার মায়ের তুচ্ছ ঘটনায় কলহ হয়। এতে তুহিন ক্ষিপ্ত হয়ে তাকে মাদকসহ পুলিশে দেব বলে হুমকিও দয়। একই সাথে তার ছেলেকে অপহরণেরও হুমকি দেয়। এরই জের ধরে গত পহেলা সেপ্টেম্বর সন্ধ্যার আগে তুহিনের ছেলে রানা স্কুল ছাত্র মেহেদীকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবারের সদস্যরা। তার বাবা-মার দাবি তারা যেন তাদের সন্তানকে ফিরে পান।

স্থানীয়রা আরো জানান, তুহিনসহ তার পরিবারের সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। সে কালো টাকার জোরে ও পুলিশের সাথে সখ্যতার থাকার কারণে গ্রামের বিভিন্ন লোকজনের সাথে খুঁটি নাটি বিষয় নিয়ে বিবাদ হলেই তাকে মাদকসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়ার হুমকি দেন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে আরো জানান তারা। এদিকে, সন্তানকে খুঁজতে খুঁজতে তার মা মমতাজ খাতুন পাগল প্রায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে এ মামলার প্রধান আসামী তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, স্কুল ছাত্র মেহেদী হাসানকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!