বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

তালায় উন্নয়ন প্রচেষ্টার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এঁর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। রোববার (২১ আগস্ট) সকালে তালার মাঝিয়াড়ায় অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে সিনিয়র এনভায়র্নমেন্টাল স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার উন জু এলিসনের নেতৃত্বে ৬ সদস্যের দলটি পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২০ আগস্ট) সকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা তালা উপজেলার জেয়ালা গ্রামের ঘোষ পাড়ায় পরিবেশসম্মত ও নিরাপদ গাভিপালন, দুগ্ধজাত পণ্য উৎপাদন, উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক স্থাপিত কমিউনিটি ভিত্তিক গোবর সংগ্রহ কেন্দ্র, ড্রেনেজ সিস্টেম, গোবর থেকে পরিবেশগতভাবে নিরাপদ গোবর সার (ভার্মি কম্পোস্ট) ও ট্রাইকো কম্পোস্ট তৈরির কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঘোষ পাড়ার শতাধিক খামারি ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

বিকালে দলটি পাইকগাছার বোয়ালিয়ায় মৃৎশিল্পীদের কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়াও তারা প্রকল্পের আওতায় গঠিত পরিবেশ ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে বর্জ্য বস্থাপনা ও পরিবেশগতভাবে নিরাপদ পণ্য উৎপাদনে স্থানীয় খামারিদের প্রশংসা করেন বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর প্রতিনিধি দল।

এ বিষয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ বলেন, “ক্ষুদ্র-উদ্যোগসমূহে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এক রকমের অনুপস্থিত ছিলো। অথচ বাংলাদেশের মোট জিডিপি’র প্রায় ২৫ শতাংশের যোগান দেয় এই খাত। তাই এসইপি-এর আওতায় আমরা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ধারণা যুক্ত করেছি। আর এই বিষয়ে উন্নয়ন প্রচেষ্টা জেয়ালা গ্রামকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে”।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহায়তায় এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে পাঁচ বছর মেয়াদী সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)। প্রকল্পটির আওতায় দেশব্যাপী ৩০টি ব্যবসা উপখাতের আওতায় ৬৪টি উপ-প্রকল্প বাস্তবায়ন করছে ৪৭টি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। ক্ষুদ্র-উদ্যোগসমূহে পরিবেশগতভাবে টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য ৫০ হাজারেরও অধিক ক্ষুদ্র-উদ্যোগে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!