বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও (বিছানা, বালিশসহ) ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে রবিবার বেলা ১১টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বানভাসী শত শত মানুষ বিছানা বালিশসহ তীব্র তাপদাহ উপেক্ষা করে পৌরসভার সামনে অবস্থান কর্মসুচি পালন করেন।

নাগরিক আন্দোলন মঞ্চের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে উক্ত কর্মসুচিতে বক্তেব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি এড. ওসমান গনি, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান রাশি, মেহেদী আলী সুজয়, সায়েম ফেরদৌস মিতুল, নাগরিক আন্দোলন মঞ্চের শিক্ষা ও গবেষনা সম্পাদক জাহিদা জাহান মৌ, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, ভূমিহীন নেতা শিহাব উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং প্রতিবছর প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকে। শহরে পানি নিরসনের দায়িত্ব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। অথচ এ দূর্ভোগের সময় একটি দিনেও তারা পৌরবাসীর খোঁজ নিতে আসেননি। নিয়মনীতি না মেনে পৌর এলাকায় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মৎস্যঘের করার কারনে শত শত মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। যারা অপরিকল্পিতভাবে মৎস্যঘের করছেন তাদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেন না।

জলাবদ্ধতার কারণে পৌরবাসী দূষিত পানিতে, বিষাক্ত পোকা মাকড় ও সাপের সাথে বসবাস করতে বাধ্য হচ্ছেন। বক্তারা এ সময় পানি নিষ্কাশনের জোর দাবী জানিয়ে বলেন, স্থায়ী জলাবদ্ধতার জন্য সাতক্ষীরা পৌরসভা, জেলা প্রশাসন, পাউবো কেউ জলাবদ্ধতার দায় এড়াতে পারেন না। পৌর কর্তৃপক্ষকে হুশিয়ারী প্রদান করে তারা আরো বলেন, দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করা না হলে আগামী বানভাসী মানুষ বিছানা বালিশসহ পৌরসভায় রাত্রি যাপন করবেন। যতক্ষণ জলাবদ্ধতা নিরসন না হবে ততক্ষন তারা পৌরসভায় অবস্থান করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!