সাতক্ষীরার কালিগঞ্জে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে কুরাইশী নামে দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুরাইশী বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










