শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

জমিজমা বিরোধের জেরে স্কুল শিক্ষককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি অভিযোগে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা বিরোধের জেরে স্কুল শিক্ষক বড় ভাইকে মারপিট ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের শংকরকাটি গোবিন্দপুরের মৃত সাত্তার গাজীর ছেলে সূর আলি।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি ৭৯ নং আড়ুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হিসেবে সুনামের সাথে চাকুরি করে আসছি। আমার বসত ঘরের ছাদের পানি নামানোকে কেন্দ্র করে ছোট ভাই আব্দুল হামিদের সাথে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত ১৬ জুন ২২ তারিখে আমি একা বাড়িতে থাকার সুযোগে আব্দুল হামিদ ও তার স্ত্রী জাহানারা বেগম ধারালো দা দিয়ে আমার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। আমার স্ত্রী সায়রা বেগম আমাকে উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। আমার স্ত্রীর ডাকে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। যার নং- ৫২/২৫৫। উক্ত মামলায় পুলিশ আব্দুল হামিদকে কারাগারে পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হামিদের পরামর্শে মেঝ ভাই আব্দুস সোবহানের নেতৃত্ব তার পুত্র মনিরুল ইসলাম, ফিরোজ হোসেন ওরফে বাবু, রফিকুল শিমুল হোসেন, রহমত, আলাউদ্দীন, ইমন হোসেন ও ইমরান হোসেন, শফিকুল ইসলাম, মোকছেদ গাজী ও সুজনসহ ১৫/২০ জন ভাড়াটিয়া বাহিনী আমার দায়েরকৃত ৫২/২৫৫ নং মামলার স্বাক্ষী শরিফুল ইসলামের বাড়িতে ২৬ জুন২২ তারিখে রাত ৯টায় হামলা চালিয়ে স্বাক্ষী নুর মোহাম্মাদের বাড়িতে নিয়ে তাদের উভয়পরিবারের সদস্যদের মারপিট করে গুরুতর আহত কর। তাদের মারপিট ২নং স্বাক্ষী গুরুতর আহত হলেও চিকিৎসা করাতে নিয়ে যেতে না পারে সে উদ্দেশ্যে ধারালো অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে রাস্তা অবরাধ করে রাখে। আমি দ্রুত ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করি। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করি। যার নং-২/২৬৬। উক্ত মামলায় পুলিশ ১নং আসামী আব্দুস সোবহানকে আটক করে কারাগারে প্রেরণ করে। ১ম মামলায় গ্রেফতার হওয়া ১নং আসামী আব্দুল হামিদ ২২ দিন জেল খেটে এবং ২নং মামলার ১নং আসামী আব্দুস সোবহান ৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পেয়েই ওই দিন সন্ধ্যা একটি কাল্পনিক গল্প সাজিয়ে তার স্ত্রীকে বাদী করে আমার দায়ের কৃত ২/২৬৬ নং মামলার আসামীদৈর স্বাক্ষী বানিয়ে এবং আমাকে সহ স্ত্রী ও পুত্রকে আসামী করে এ একটি মামলা দায়ের করে। যার নং- ১২/২৭৬। অথচ আমার পুত্র সাতক্ষীরা সরকারি কলেজে অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজের পাশেই একটি মেসে থাকে। ওই মামলায় যে ঘটনাস্থল বা সময় দেখানো হয়েছে সে সময় আমার পুত্র সাতক্ষীরার মেসেই ছিলো। এছাড়া সোবহানরপুত্র মনিরুল ইসলাম এলাকার কিছু উঠতি বয়সী যুবকদের সাথে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আমার দায়রকৃত মামলাদুটি তুল না নিঊল একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে। তাদের হুমকিতে আমি পরিবার নিয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি আব্দুল হামিদগংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!