মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

অনাবৃষ্টির ফলে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

বর্ষা মৌসুমের শেষের দিকে এসেও বৃষ্টির অভাবে ভুগছে সাতক্ষীরার তালার কৃষকরা। শ্রাবণের মাঝামাঝি সময় আমনের চারা রোপন করতে না পেরে বিপাকে পড়েছেন তালার বারুইহাটি গ্রামের হায়বাত আলী সরদার।

তিনি জানান, দুই বিঘা জমিতে ধান লাগায় । কিন্তু এবার বৃষ্টির অভাবে তাও কী হবে বলা যাচ্ছে না। বর্ষার অভাবে যদি ধান ঠিক মত না হয়, তাহলে আবার চাল কিনে খাওয়া লাগবে পরে। একই অবস্থা তালা উপজেলার অন্য কৃষকদেরও। প্রচণ্ড রোদে জমি শুকিয়ে যাওয়ায় আমন ধানের চারা আর পাট নিয়ে বিপাকে পড়েছেন তারা।

সরজমিনে কৃষি জমি ঘুরে দেখা যায়, কৃষকরা ভ্যানযোগে অর্ধশুষ্ক ও পরিপক্ব পাট নিয়ে ছুটছে দূরের কোন খালে জাগ দিতে, আমন ধানের বীজতলা অনাবৃষ্টিতে চৌচির হয়ে গেছে, ভরা বর্ষায় কোন খাল-বিল পানি নেই, তাই পাট জাগ দেওয়ার (পচানোর) পানি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। পাশাপাশি আমন ধানের চাষ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা।

তালা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর তালা উপজেলায় নয় হাজার ছয়শ পাঁচ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা স্প্রে করা হয়েছে এবং পাট চাষ হয়েছে তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে।

আটারই গ্রামের কৃষক মোঃ জামাত আলী মোড়ল জানান, ‘আমি এবছর প্রায় ২২ কাটা জমিতে পাট লাগিয়ে ছিলাম, ফলনও ভালো ছিল। কিন্তু বৃষ্টির অভাবে পাট জাগ দেয়ার জায়গা না থাকায় কাটতে দেরি করেছি। অনেক পাট গাছ শুকায়ে মেরে গেছে। এখনও যদি বৃষ্টির না হয় তাহলে আমাদের আর বাঁচার কোন উপায় নেই। ‘তিনি আরও জানান, এবার বিঘে দুই জমিতে ধান করার জন্য বীজতলা করলেও বৃষ্টির অভাবে চারার মান খুব খারাপ। আর বৃষ্টি না হলে ধান চাষ করাও আমাদের জন্য মুশকিল হয়ে যাবে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, বৃষ্টি না হওয়ায় এবার আমন চাষ কিছুটা বিলম্বিত হতে পারে। তবে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে আশা করছেন তিনি। তিনি আরো বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!