বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

গোপালগঞ্জে জমি সংক্রান্তে বিরোধের জেরে আপন ভাইয়ের ভয়ে গ্রীস প্রবাসীর পালিয়ে বেড়ানোর অভিযোগ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে এলাকার প্রভাবশালী আপন ভাইয়ের হামলা ও হুমকি-ধমকিতে প্রাণভয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে গ্রীস প্রবাসী কাজী রাজু (কামিল) নামের ভুক্তভোগী এক রেমিট্যান্স যোদ্ধা।  

সে টুঙ্গিপাড়া থানার কেড়াইল কোপা গ্রামের মৃত তাহের আলী কাজীর সন্তান। এই অবস্থায় প্রশাসনের নিকট নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগী কাজী রাজু।

আজ বুধবার (১৩ জুলাই ) দুপুরে প্রেসক্লাব টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। সাংবাদিকদের দেওয়া বক্তব্যে কাজী রাজু অভিযোগ করেন,  পৈত্রিক সূত্রে ও খরিদ মূলে আমার মালিকানাধীন জমির পরিমাণ ৩ শতক। সেখানে আমি বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার লক্ষ্যে কাজ শুরু করছিলাম। এ অবস্থায় আমার ওই সম্পত্তি জবরদখল করতে পরিবার-পরিজনসহ আমাকে উচ্ছেদ করতে প্রভাবশালী আমার আপন ভাই নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।’

এরই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে প্রকাশ্য দিবালোকে আমার আপন ভাই টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু, কাজী জামির, কাজী জালাল, তার স্ত্রী চায়না বেগম ও তাদের দলবল দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। আমি তাদের অস্ত্রের আঘাতে আহত হই। পরে স্থানীয়রা আমাকে বেহুঁশ অবস্থায় নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছি।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযুক্ত ব্যক্তি কাজী দেলোয়ার হোসেন দিলু ও কাজী জামিরের করা অত্যাচারের বিষয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তোভোগী কাজী রাজু (কামিল)। তিনি বলেন, নিরাপত্তার কারণে আমার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে রাখতে বাধ্য হয়েছি। এমন কি পবিত্র ঈদুল আযহাও আমি উদযাপন করতে পারিনি। তিনি আরো বলেন যে, আমি জীবিকা নির্বাহের তাগিদে গ্রীসে প্রবাস জীবন যাপন করি। কিন্তু এহেন পরিস্থিতিতে আমার পরিবার পরিজনের নিরাপত্তা ব্যবস্থা না পেয়ে আমি আমার কর্মস্থল দেশ গ্রীসেও যেতে পারছিনা। ফলে বর্তমানে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হতাশার জীবন যাপন করছি‌।

এ পরিস্থিতিতে কাজী রাজু পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার সম্পত্তি রক্ষাসহ নিরাপত্তা লাভের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ টুঙ্গিপাড়ার স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা চেয়েছেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অভিযুক্ত টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন ও এগুলো বানোয়াট ও মিথ্যা কথা বলে আখ্যায়িত করেন। কথোপকথনের এক পর্যায়ে সাংবাদিকদেরও হুমকি দেন টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী দেলোয়ার হোসেন দিলু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!