শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় সাতক্ষীরার আশাশুনি শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের ছেলে শামীম হোসেন(৩৫) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)।

পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরের গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনের। তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মৃত্যুবরণ করেন।

এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ঘটনাস্থলে গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!