মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রায় খাল পুনঃখনন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং খাল পুনঃখনন কমিটি ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে খুলনার কয়রার গোলখালী গ্রামে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম গাজীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ সানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সালাম খান, খাল পুনঃখনন কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য রেজাউল করিম, প্রাক্তন চেয়ারম্যান

মোঃ মনজুর আলম নান্নু, আরও উপস্থিত ছিলেন জলবায়ু সহনশীল দলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল তরফদার, তাসের আলী মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলের বিভিন্ন সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে এই সংকট আরও প্রকট। কৃষিতে সংকট কাটিয়ে উঠতে কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টি করে এক ফসলী জমিকে একাধিক ফসল চাষে উন্নীত করতে ও খরা মৌসুমের ফসল রক্ষায় খাল পুনঃখনন করা হচ্ছে। ফলে কৃষকরা খালের দুই পাশের প্রায় একশত একর জমি একাধীক ফসলের আওতায় আসবে। এছাাড়াও খালের বাঁধে সবজি চাষ এবং দেশীয় মাছের অভায়রণ্য তৈরি হবে। এভাবে কৃষককে কৃষি কাজে উদ্বুদ্ধ করতে পারলে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমবে এবং কর্মক্ষেত্র বাড়বে। ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকি কমবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ তথা এশিয়ার সর্ব দক্ষিণে অবস্থিত গোলখালী গ্রাম। এখানে খাল পুনঃখননের ফলে মিষ্টি পানির জলাধার সৃষ্টি হলে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন করা সম্ভব হবে। যার বাজার মূল্য হবে ষাট হাজার টাকার উর্দ্ধে। পূর্বের ন্যায় গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ফিরে আসবে। লিডার্স এর মাধ্যমে খাল পুনঃখনন কার্যক্রম যেটুকু করা সম্ভব হবে বাকি কাজ কয়রা উপজেলা প্রশাসন থেকে খননের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!