কলারোয়া

কলারোয়ায় বিজ্ঞান বিভাগে প্রথম রাফিয়াল আফাক, পেয়েছে ১১৩০ নম্বর

দেশ টাইমস-
দেশ টাইমস- কলারোয়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী শেখ রাফিয়াল আফাক। সে মোট ১ হাজার ১৩০ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

শৈশব থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগী রাফিয়াল নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তার বাবা জামিল আক্তার চন্দনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মা নিগার সুলতানা শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক। শিক্ষক দম্পতির সন্তান হিসেবে ছোটবেলা থেকেই শিক্ষার অনুকূল পরিবেশে বেড়ে উঠেছে সে।

নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে শেখ রাফিয়াল আফাক জানায়, ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনগুলোতে আরও বেশি মনোযোগ, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে।

রাফিয়ালের বাবা-মা ছেলের এ অর্জনে সন্তোষ ও গর্ব প্রকাশ করে বলেন, তার এ সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে ছেলের স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন তারা। তাদের প্রত্যাশা, রাফিয়াল আগামী দিনেও পড়াশোনায় এ ধারাবাহিকতা বজায় রেখে জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

এদিকে রাফিয়াল আফাকের কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রাফিয়াল ও তার পরিবার।