শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম

তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল (রবিবার) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রক্ষাপট বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান। বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বাকশিসর সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সুবাস চন্দ্র সেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মহরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও শপথ গ্রহণ করেন। পরে ঐ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!