এনসিপি

কেন এই হামলাকে লঘু করতে চাইলেন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরাতের ক্ষোভ

এনসিপি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নুসরাত। বৃহস্পতিবার সন্ধ্যার আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’।

এর আগে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ওই বাড়িটিতে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিনের পরিত্যক্ত এবং ওয়্যারিংয়ের সমস্যার কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকভাবে ধারণা দেন। তিনি আরও জানান, পুরো বিষয়টি বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। সংসদে নাহিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাড়িটিতে আগুন লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে নুসরাত তাবাসসুম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সেখানে ছয়-সাতজন মানুষ এবং গবাদিপশু বসবাস করত, অথচ তাকে সংসদে পরিত্যক্ত বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পোড়া গন্ধে ভরা ধ্বংসস্তূপকে শর্টসার্কিট বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নুসরাত আরও যোগ করেন, যদি তার বাড়িতে মানুষ ঘুমানোর পরেও সেটিকে পরিত্যক্ত বলা হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনকেও পরিত্যক্ত ঘোষণা করা যায় কি না। পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ফেসবুকে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী।

নুসরাত তাবাসসুম আরও অভিযোগ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরাই তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি বলেন, তার বাড়িতে অগ্নিকাণ্ডের আগের কয়েকদিন ধরে তিনি ক্রমাগত হুমকি পাচ্ছিলেন এবং এ বিষয়ে গত মঙ্গলবার থানায় জিডিও করেছিলেন। এরপরই রাতে বাড়িটিতে আগুন দেওয়া হয়। নিজের ফেসবুক পোস্টে নুসরাত আরও কটাক্ষ করে লেখেন, যারা ব্যক্তিগতভাবে দেশান্তরী হয়েও সম্পত্তি বাড়াতে পারেন, তাদের কাছে সাধারণ মানুষের বাড়ি পরিত্যক্ত মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এর আগে সংসদে নাহিদ ইসলামও নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তুলেছেন। আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে। সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’।