শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম

তালায় মাহফিলকে কেন্দ্র করে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় মাহফিলকে কেন্দ্র করে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ অনলাইন পোর্টালে প্রকাশের প্রতিবাদে এক সংবাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জিয়ালানলতা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে খেজুরবুনিয়া বাজার জামে মসজিদের ইমাম আব্দুল মাজেদ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার (২৯ মার্চ) তালার আটারই গ্রামে জান্নাতুল ফেরদৌস ফুরকানিয়া মাদ্রাসা ও আদর্শ যুব কমিটি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু মাহফিলের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন রাগান্বিত হয়ে মঞ্চ থেকে নেমে চলে আসে। এরপর সরদার জাকির হোসেনের সাথে আমার বা মাহফিল কমিটির কারো কোন বিষয়ে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেনি। কিন্তু কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে পত্র-পত্রিকায় নিউজ করিয়েছে। এমনকি কোন সাংবাদিক আমার কাছ থেকে কোন ধরণের বক্তব্যে না নিয়েই মনগড়া সংবাদ পরিবেশন করেছেন। যেটি আদোও সত্য নয়, মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি একজন নিরীহ ধর্মপ্রাণ মানুষ। আমাকে জড়িয়ে এমন সংবাদ পরিবেশন করায় আমি খুবই বিব্রত। তাই আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান।

এ বিষয়ে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলাম আমি। কিন্তু ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মাহফিল থেকে আমি চলে আসি। পরে ফেসবুকে দেখলাম আমাকে জড়িয়ে অনলাইন পোর্টাল মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!