শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে

১৯৭১ সালে সাতক্ষীরার তালা থানা মুজিব বাহিনীর প্রধান, রাজনৈতিক, বাম প্রগতিশীল বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টায় তালা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদার্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোড়ল আব্দুস সালামের স্মৃতিচারণমূলক বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

তিনি তার বক্তব্যে বলেন, মোড়ল আব্দুস সালাম ছিলেন একজন অস্প্রদায়িক, খাটি বাঙালি, একজন নিলোভ বাম প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অস্প্রদায়িক আধুনিক বাঙলা গড়ার বটবৃক্ষ।

সভায় বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোড়ল আবু বকর, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস শুকুর, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রাম রামকৃষ্ণ, জেএসডি নেতা গোবিন্দ ভদ্র, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদ নেতা দেবাশীষ দাশ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, সকদার আবু জাফর বাবু, অর্জুন বিশ্বাস, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা সমন্বয়কারী তাপস সরকার, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান তিতু, মীর কল্লোল হোসেন, ব্যবসায়ী আরশাফুল, যুব নেতা মীর জিকো, আসমা বেগম প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কক কাটা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!