অপরাধ

কদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

আব্দুর রহিম, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদের মাদকের আখড়া ধ্বংস করার জন্য মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের আয়োজনে কদমতলা বাজার কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ মিজানুর রহমান ডাবলু, কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডাঃ হাসান সিদ্দিকী লাভু, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও কদমতলা বাজার কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মিজানুর রহমান, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী আশরাফুজ্জামান, কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কদমতলা বাজারের পার্শ্ববর্তী নলকুড়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আশরাফের পরিবার দীর্ঘদিন যাবত তাদের পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের পরিবার মাদকসহ বারবার গ্রেফতার হয়েও তারা ছাড়া পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসা করে আসছে। বাজার কমিটি সহ এলাকাবাসী তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করেও কোন ফল হয়নি। গত ৯ নভেম্বর রাত অনুমান ১০ঃ৩০ টার সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এই মাদক ব্যবসায়ীরা। ন্যাক্কারজন ওই হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধ ও প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিল থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কদমতলা বাজার কমিটির সহ-সভাপতি কাপড় ব্যবসায়ী শামসুজ্জামান, সহসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিলন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আফসার আলী, সদস্য মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ সাইদুজ্জামান মোঃ শিমুল হোসেন, মোঃ হযরত আলী ও মোহাম্মদ আলী প্রমূখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় কদমতলা বাজার কমিটির সদস্য সহ কদমতলা বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আবু সাঈদ।