বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান এমপি রবি’র

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে

খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে খুলনাতে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১১ ডিসেম্বর অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলায় মমতা ক্রিকেট একাডেমি মেহেরপুরের সাথে মুখো-মুখি হবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল-আমীর কবির চৌধুরী ডেভিড, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা জাহিদ হাসান আলতু, রিন্টু ও লালু প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বিজয়ের লক্ষ্যে খেলোয়াড়দের জন্য দোয়া করেন এবং সেই সাথে ক্রিকেটে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানান।” এসময় সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কর্মকর্তা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!