সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

তালায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে ফসলের ক্ষতির আশঙ্কা

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটা, মসুর, গমসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম জানান, শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি ক্ষেতে পানি জমেছে। এখন লাভের পরিবর্তে লোকসান গুণতে হয় কিনা সেই দুশ্চিন্তায় আছি।

শাহাপুর গ্রামের জুলফিকার জানান, আগামি দুই-এক দিন পর থেকে বাড়তে পারে শীতের প্রকোপ এসময় এলাকার কৃষকদের ইরির বীজতলার ব্যাপক ক্ষতি হবে।

জেলা কৃষি খামার বাড়ি সূত্রে জানায়, চলতি ২০২০-২১ শীত কালিন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫শ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাত ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালিন সবজির আবাদ হয়েছে।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে এসব ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!