শিক্ষাঙ্গন

৪৫তম বিসিএস: গেজেট প্রকাশের পরও শিক্ষা ক্যাডারে যোগদান করেননি ৪৫ জন

শিক্ষাঙ্গন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

৪৫তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নিয়োগের গেজেট প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। ফলে প্রভাষক পদের ৪৫টি আসন বর্তমানে ফাঁকা রয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ পাওয়া ৩৮৪ জনের মধ্যে ৩৩৯ জন নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করেছেন। তাদের যোগদানের তারিখ থেকেই নিয়োগপত্র কার্যকর হিসেবে গণ্য করা হবে। এর আগে গত ২৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ১৪টি শর্তসাপেক্ষে ৩৮৪ জনকে প্রভাষক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছিল। শর্ত অনুযায়ী, তাদের ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে বলা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে যোগদানপত্র পাওয়ার পর যোগদানকারী ৩৩৯ জন প্রভাষকের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ থেকে গৃহীত হলো। এর আগে ২০২৬ সালের ২৫ অক্টোবর, ৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৪ জনকে ১৪টি শর্তে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন বিষয়ে যোগদান করা ৩৩৯ জন প্রভাষকের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৩২ জন, রসায়নে ২৩ জন, বাংলা বিষয়ে ২৫ জন, ইংরেজি বিষয়ে ২৩ জন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০ জন প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান পদে ১৯ জন, ব্যবস্থাপনা বিষয়ে ১৯ জন, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় ১৮ জন করে, হিসাববিজ্ঞান বিভাগে ১৮ জন, পদার্থবিদ্যা ও অর্থনীতি বিষয়ে ১৭ জন করে এবং গণিত বিষয়ে ১৭ জন যোগদান সম্পন্ন করেছেন। যেখানে বাংলা বিষয়ের প্রভাষক পদে ২৫ জন, ইংরেজি বিষয়ে ২৩, রাষ্ট্রবিজ্ঞান পদে ১৯, দর্শন বিষয়ে ১৪, অর্থনীতি বিষয়ে ১৭, প্রাণিবিদ্যা বিষয়ে ১৮ জন প্রভাষক পদে যোগদান করেছেন বলে জানানো হয়।

তালিকায় আরও উল্লেখ রয়েছে যে, ইতিহাস বিষয়ে ১২ জন, সমাজকল্যাণে ৯ জন, ভূগোলে ৮ জন, সমাজবিজ্ঞান ও কৃষিবিজ্ঞানে ৬ জন করে, মনোবিজ্ঞান ও মার্কেটিংয়ে ৫ জন করে, পরিসংখ্যানে ৩ জন, মৃত্তিকাবিজ্ঞান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২ জন করে এবং সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনিউরশিপ ও প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা বিভাগে একজন করে প্রভাষক যোগদান করেছেন। নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট পদগুলো বর্তমানে খালি রয়ে গেছে।