সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব

শ্যামনগরে উপকূলে বীজের সংকট নিরসনে কৃষকদের সবজি বীজ উৎপাদন প্রশিক্ষণ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় ঘন ঘন দূর্যোগের কারনে বীজ সংকট দেখা দিয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এই উদ্যোগ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর (বুধবার) লিডার্স প্রধান কার্যালয়ে ১৬ জন সবজি চাষীকে একদিনের সবজি বীজ উৎপাদন প্রশিক্ষণ দিয়েছে।

উক্ত সবজি বীজ উৎপাদন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম এনামূল ইসলাম, সভাপতিত্ব করেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস. এম মনোয়ার হোসেন, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, টেকনিক্যাল অফিসার রাকিবুল হাসান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “উপকূলে ঘন ঘন দূর্যোগের কারনে কৃষিতে সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ‍লিডার্স এর উদ্যোগে সবজি বীজ উৎপাদনে কৃষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে লিডার্স এর প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগালে লিডার্স এর উদ্যোগ সফল হবে বলে আমি মনে করি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!