বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান

শারদ উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন, ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সাতক্ষীরা পুলিশের মিষ্টি বিতরণ(ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সিএনডিএফ এসোসিয়েশন এর সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন, সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাস্টম সুপার ভাস্কর দে, বিএসএফ ক্যাম্প এর এস আই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএনডিএফ এসোসিয়েশনের সভাপতি ভুলা ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এর সদস্য ভবেতোষ দাশ সহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!