বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় গতকাল রবিবার সকালে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।

মাছ অবমুক্ত করণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১৮টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৫৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!