বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

আদিবাসী শিশুদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯ বিশ্বের প্রতিটি স্কুল, কলেজের শিক্ষার্থীদের ঘরমুখী করে তুলেছে। এহেন পরিস্থিতিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আমেরিকা প্রবাসী শেখ মনিরুজ্জামানের ছেলে মাহির জামান এর সহযোগিতায় এবং লিডার্স এর বাস্তবায়নে আদিবাসী শিশুদের জন্য অনলাইনে তাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন রকম শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়।

১২ আগস্ট (বৃহস্পতিবার) এই শিক্ষা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন এবং আমেরিকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন মাহির জামান।

এই শিক্ষা ব্যবস্থায় অনলাইনে ১০ টি ক্লাসের মাধ্যমে আদিবাসী শিশুদের ভিন্ন ভিন্ন বিষয়ে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহন করার সুযোগ রয়েছে এবং প্রতিযোগিতার ভিত্তিতে তাদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে চলমান ব্যাচে ১৫ জন আদিবাসী শিক্ষার্থী এই সুযোগ পাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!