রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাংবাদিকদের কোভিড বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকদের বেশি বেশি করে লেখা-লেখির মাধ্যমে করোনা সম্পর্কে মানুষের মন থেকে ভুল-ভ্রান্তিগুলো দূর করা প্রয়োজন। যাতে করে সর্বস্তরের মানুষের মধ্যে এই ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃস্টি হয় এবং মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে দিয়ে করোনার হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন।

মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অনলাইন জুম সংযোগের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক অংশ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের জেন্স হেপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলা’র সাংবাদিকদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করেছেন, উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ। সমম্বয় করেছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি সমম্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।

প্রশিক্ষণ কর্মশালায় করোনা ভাইরাসের হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কি, টিকা নেয়ার প্রয়োজনীয়তা, কার্যকারিতা, দায়িত্বশীল সাংবাদিকতাসহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডাঃ তাজকরা নূর লিপি, ডাঃ নুসরাত সুলতানা, কনসালটেন্ট জেন্স হপকিন্স উম্মে কাউসার সুমনা, বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চীফ নিউজ এডিটর সম্পাদক মোঃ শওকত আলী, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থপনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ বেগম পলি, বিএমএসএপ’র সহ সভাপতি শাপলা রহমান প্রমূখ আলোচনায় অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!