বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

টুঙ্গিপাড়ায় ৫ ‘শত দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী(ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডব্লিউডি, পিএসসি -এর দিক নির্দেশনায় বরাবরের মতো এবারও দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৫’শত পরিবারকে আবারও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এ লক্ষ্যে ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে রোববার (১৮ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড চত্বরে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে ৫’শত দুস্থ অসহায় পরিবারের মাঝে (চাল, ডাল, আটা, লবণ, তেল ও সাবান) খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদুল হাসান, পিএসসি, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, পিএসসি, ক্যাপ্টেন শাহ্–ই–মাশরুর রামীম এবং লে. সাদাফ আবরার রাইয়ান সহ টুঙ্গিপাড়া উপজেলার আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!