বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

সাতক্ষীরায় এনটিভির জন্মদিনে নারীদের মাঝে গাছের চারা ও মাস্ক বিতরণ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

বর্ষায় গাছের চারা ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো এনটিভির ১৮ বছর পূর্তি। এ উপলক্ষে নিম্ন আয়ের নারীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়। এসময় বক্তারা জনপ্রিয় টেলিভিশন এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে সময়ের সাথে আগামীর পথে আরও এগিয়ে যাওয়ার আহবান জানান।

রবিবার সকালে শহরের আমতলা মোড়ে বেসরকারি সংস্থা স্বদেশ অফিসের সামনে স্বাস্থ্যবিধি মেনে সমবেত হন গ্রামীন নারীরা। তাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপুল সংখ্যক গাছের চারা ও জোড়া মাস্ক তুলে দেন সাতক্ষীরার দৈনিক কালের চিত্র সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। তিনি বলেন দর্শকনন্দিত এনটিভি গনতন্ত্রের কথা বলে, মুক্তিযোদ্ধাদের কথা বলে, মাটি ও মানুষের কথা বলে। এনটিভি মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চারা বিতরন অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, চারা বিতরন করে এনটিভি পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। দক্ষিণ পশ্চিম উপকূলের মানুষ বহু দুর্যোগ ও করোনার ভয়ংকর সংক্রমনের মধ্যে থাকাকালে এনটিভির গাছের চারা বিতরনের মধ্য দিয়ে একদিন বাংলাদেশ থেকে করোনা সংক্রমন দূর হয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ‘স্বদেশ’ পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সামঞ্জস্য রক্ষায় এনটিভি কাজ করছে। এনটিভি গণতন্ত্রের কথা বলে। সব মানুষের কথা বলে। জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক জোসনা দত্ত বলেন, এনটিভির এই উদ্যোগের জন্য ধন্যবাদ। এনটিভি নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা বলে।

এ সময় সাতক্ষীরার এনটিভির প্রতিনিধি সুভাষ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!