শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা অবশেষে উদ্বোধন করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা মেধাবী শিক্ষার্থীদের হাসিতে নতুন গতি: সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হা ম লা, ভা ঙ চু র ও প্রা ণ না শে র হু ম কি  সাতক্ষীরা আদালত এলাকা এখন বিচারপ্রার্থীদের আ ত ঙ্কে র জনপদ! বিচারপ্রার্থীদের অ প হ র ণে র পর চাঁ দা আদায়ের অভিযোগ জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদী (বন্ধ) জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি শারদীয় দুর্গোৎসব ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদার সমাজের প্রবীণরাই আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস সাংবাদিকতা থেকে সমাজসেবা—সাতক্ষীরার শেখ আমিনুর হোসেনের বহুমাত্রিক কর্মযাত্রা

শ্যামনগরে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা উপকূলের জানমালের সুরক্ষায় অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের ওপর এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় স্থানীয়রা ‘আমরা ভাসতে চাই না, বাঁচতে চাই’, ‘একবারেই মরবো, বারবার নয়’, ‘জলবায়ু তহবিল কাদের জন্য ? জবাব চাই’, ‘উপকূলের কান্না, শুনতে কি পান না’, ‘নিরাপদ বাঁচা, নয় কি আমার অধিকার’, ‘বাস্তভিটা ছেড়ে, ভাসানচরে যাবো না’ প্রভতি স্লোগান দিতে থাকে।

এসময় প্রতীকী লাশ হয়ে প্রতিবাদ জানান উপকূলের বাসিন্দা মাসুম বিল্লাহ, ইয়াসির আরাফাত, সালাউদ্দিন, মাহি ও সালাউদ্দিন জাফরী।

উপকূলের শিক্ষার্থীদের সংগঠন ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ, তরিকুল ইসলাম, মুহতারাম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, হাসানুল বানা প্রমূখ বক্তব্যে রাখেন।

বক্তারা বলেন, বিগত ১২ বছর ধর উপকূলের মানুষ ভাসছে। প্রতিবারেই এমন পরিস্থিতিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বুলি আওড়ান। নানান ধরনের মেগা প্রকল্পের গল্পো শোনান। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। আমরা বারবার নয়, একবারেই মরতে চাই।

প্রসঙ্গত, সিডর, আইলা, ফনী, বুলবুল, আম্পান ও সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব সৃষ্টি জলোছ্বাস নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ভেসে গেছে হাজার হাজার হেক্টর জমির মৎস্য ঘর। বিধস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!