বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরা পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরে ৭১ কোটি ২লক্ষ ৮৮ হাজার ৬৩৭ টাকার বাজেট ঘোষণা

শেখ কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

সাতক্ষীরা পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের খসড়া বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাতক্ষীরা পৌর সভার সম্মেলন কক্ষে এ বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে খসড়া বাজেট পেশ করেন পৌর সভার সিনিয়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন তালুকদার। সভায় বাজেট উপাংশ-১ ও ২ সহ রাজস্ব আয় ধরা হয়েছে ১৮,০২,৯২,২৩২ টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন আয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং জার্মান সহায়তাপুষ্ট ক্রিম প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। আর রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ টাকা এবং উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা, সমাপনী স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৬২ হাজার ২৩২ টাকা। সর্বমোট ৭১ কোটি, ২ লক্ষ ৮৮ হাজার ৬৩৭ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদন করা হয়। এসময় পৌরসভার নাগরিক, কাউন্সিলর, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের খসড়া বাজেট চূড়ান্ত অনুমোদন করতে যাচ্ছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রতিপালনের মধ্যে দিয়ে ৩১ মে-র মধ্যে বাজেট পৌর পরিষদের বিশেষ সভায় অনুমোদন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজকের এ বাজেট সভা। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন থাকায় আমরা নগর সমম্বয় কমিটির এর বিশেষ বাজেট সভাটি করতে পারিনি। তবে পরবর্তীতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা জনসম্মুখে বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সম্পন্ন করে নেব ইনশআল্লাহ। উক্ত বাজেট সভায় পৌর কাউন্সিলরবৃন্দ বাজেটের খুটিনাটি বিভিন্ন দিক যাচাই বাছাই অন্তে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেন। সেই আঙ্গিকে কোন প্রকার নতুন কর আরোপ না করে অর্থাৎ জনগনের উপর কোন প্রকার বাড়তি চাপ না পড়ে সে কথা চিন্তা করে এ’বাজেটটি করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!