বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মুক্তিযুদ্ধ, মুজিববর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “নারীরা মায়ের জাত। ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা নারীদের অনেক সম্মান দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের অনেক মর্যাদা ও সম্মানের স্থানে বসিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সুযোগ্য নেতৃত্বে ও বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। ব্যবসা- বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’
নারী দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এ.কে.এম শফিউল আযম, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুব নেতৃত্ব আরজা সুলতানা আঁখি প্রমুখ। জেলার ৬১টি সংগঠন নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!