শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১ পেলেন উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১৭৬ বার পড়া হয়েছে

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আবারো সম্মানিত হলেন গোপালগঞ্জের এক বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান ও সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শুক্রবার বিকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল) কে “আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১” ও সম্মাননা স্মারক প্রদান করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার।

এছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর আয়োজনে বিইউপিএফ স্বর্ণ পদক-২০১৯ ও সম্মাননা স্মারক, করোনা মহামারীতে জনসচেতনতায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় অগ্রগামী মিডিয়া ভিশন -এর আয়োজনে “শেরে বাংলা স্মৃতি পদক-২০২০” ও সম্মাননা স্মারক, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড রিভিউ সোসাইটির আয়োজনে “শেরে বাংলা গোল্ড মেডেল-২০২১”ও সম্মাননা স্মারক অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা পদক-২০২১ প্রাপ্তির পর তিনি গতকাল শনিবার বিকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের বনানীর বাড়িতে গিয়ে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও দিকনির্দেশনা নেন চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)।

এদিকে জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজ এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভূয়সি প্রশংসা অর্জন করেছেন। গণমাধ্যমকে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল জানান, আমি ফেসবুকে বিশ্বাসী নই, সেবক হিসেবে জনগণের দোরগোড়ায় অতীতেও যেভাবে সেবা পৌঁছে দিয়েছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!