সাতক্ষীরা সদর

সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতা শহীদ হাসান, হাসপাতালে দেখতে গেলেন জেলা ও উপজেলা নেতারা

দেশ টাইমস-
দেশ টাইমস- সাতক্ষীরা সদর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শহীদ হাসান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে নেতৃবৃন্দ হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় তাঁরা চিকিৎসাধীন শহীদ হাসানের পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক ইকবাল হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ শহীদ হাসানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।

দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে দলীয় নেতৃবৃন্দের হাসপাতালে উপস্থিতি তাঁর প্রতি সাংগঠনিক সহমর্মিতা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।