খেলাধুলা

সেঞ্চুরিয়ন টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বৃষ্টির বাধায় পড়েছিল। আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় দফায় দফায় বৃষ্টির কারণে মাঠ কাভারে ঢেকে রাখা হয়। এতে প্রথম সেশনের পুরো খেলাটাই পণ্ড হয়ে যায় এবং ম্যাচ কর্মকর্তারা লাঞ্চ বিরতি এগিয়ে আনেন। বৃষ্টি থামলে মাঠ প্রস্তুতের কাজ শেষে বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় টস অনুষ্ঠিত হয়। বৃষ্টি থামার পর কয়েকবার কাভার সরানোর উদ্যোগ নেয়া হলেও নতুন করে বৃষ্টি নামায় অপেক্ষা আরও দীর্ঘ হয়।

টস ভাগ্য সহায় হয়নি সফরকারী বাংলাদেশের। টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে অনেক সময় নষ্ট হওয়ায় দিনের খেলার পরিধি কমিয়ে ৬০ ওভার নির্ধারণ করা হয়েছে। টস হওয়ার ২৫ মিনিট পর খেলা শুরু হওয়ার সময়সূচি রাখা হয়েছে। টসের ২৫ মিনিট পর খেলা শুরুর সূচি রাখা হয়েছে। টস হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগিতকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, তাওহীদ হৃদয়, জাকের আলী, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।